দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার খলিশাখালি এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহতের মা, অটোরিকশার চালক ও যাত্রীসহ আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং সদর উপজেলার হুলাড়হার বানেশ্বরপুর এলাকার আবুল কালাম খানের মেয়ে।
আহতরা হলেন, একই এলাকার মোজাম্মেল মল্লিকের স্ত্রী হাওয়া বেগম(৪৫), কদমতলা ইউনিয়নের আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে লামিয়া (১৯), ঝনঝনিয়া এলাকার সোহরাব সিকদারের ছেলে রাসেল (৩০)। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়া রিয়ানের পরিচয় পাওয়া যায়নি।
লামিয়া ও তার মা তেজদাসকাঠি এলাকায় নানাবাড়ি থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি হুলারহাটে ফিরছিলেন। পথে সদর উপজেলার খলিশাখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪৮৬) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক তাপস মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ